দুই দর্শনার্থীকে কামড়ালো নেতানিয়াহুর কুকুর

 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পালিত কুকুর ‘কাইয়া’ দুইজন দর্শনার্থীকে কামড়ে দিয়েছে। তাদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন। বিবিসি বলছে, ধর্মীয় একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।
 

নেতানিয়াহুর বাসভবনে ইহুদি ধর্মীয় উত্সব হানুকা উদযাপনে মোমবাতি প্রজ্জ্বলনের সময় এই ঘটনা ঘটে। আইনপ্রণেতা শ্যারন হাস্কেল এবং উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হতাবলির স্বামীকে নেতানিয়াহুর কুকুর কাইয়া কামড় দেয়। তবে এ ঘটনায় তারা গুরুতর আহত হননি বলে জানা গেছে।