সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ায় পাকিস্তানকে ফের অভিযুক্ত করল আমেরিকা

সন্ত্রাসবাদকে সমর্থন ও আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে ফের অভিযুক্ত করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ লিওনার্দো ভোটেল। সেই সঙ্গে তিনি পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের গোপন ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়ারও আহ্বান জানান। 

ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর বহুবার আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও হস্তক্ষেপের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তবে পাকিস্তান সরকার আমেরিকার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজ পাকিস্তানের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ লিওনার্দো ভোটেল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার অভিযোগ তুললেন।

আমেরিকা সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ২০০৪ সালে একতরফাভাবে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ড্রোন হামলা চালানোর পর থেকে ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে তিক্ততা চলে আসছে। সূত্র: পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর