'নির্বাচন কমিশন আগের মতোই অনুগামীর ভূমিকায়'

 
'সরকারের লাগামহীন লোভ চরিতার্থ করতে নির্বাচন কমিশন আগের মতোই অনুগামীর ভূমিকা পালন করছে।'- এমন অভিযোগ করে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'প্রশাসনের নাকের ডগাতেই আগামী পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।
 
নির্বাচনকে প্রভাবিত করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণগ্রেফতার চালাচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন ও নির্বংশ করার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে; সেই কাজই এখন চলছে।'
 
দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে রিজভী বলেন, 'এরকম পরিস্থিতি টিকিয়ে রেখে অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনো সম্ভব নয়।' মন্ত্রী-এমপিরাও প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।
 
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রিজভী বলেন, পৌর নির্বাচন নিয়ে সরকারের অশুভ কর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজেদের আত্মার নীতিবোধকে আর কলঙ্কিত করবেন না।
 
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ আটক দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান সদ্য কারামুক্ত রিজভী। বিডি নিউজ।