যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর সফর শেষ

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস ভার্মার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হয়েছে। বাংলাদেশ যেন আরো শক্তিশালি হতে পারে এবং নিজেই নিজের উন্নয়নের নেতৃত্ব দিতে পারে এই কামনা করে ভার্মা তার সফরের সমাপ্তি টানেন।

 

IMG0


এই সফরে তিনি ঢাকায় যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমুহ পরিদর্শন করেন। এসময় তিনি ওসব প্রকল্পের মাধ্যমে উপকৃতদের সঙ্গে যুক্তরাজ্যের সহায়তায় কীকরে তাদের জীবন মানের উন্নয়ন ঘটেছে সে বিষয়ে মতবিনিময় করেন।

 

IMG1


এছাড়া উন্নয়ন ও ব্যাক্তিখাতের অংশীদার, সুশীল সমাজের প্রতিনিধি ও যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডির কর্মসূচী সমুহের মাধ্যমে উপকৃতসহ বিভিন্ন খাতের লোকদের সঙ্গে সাক্ষাত করেন ভার্মা।

 

IMG2


প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক দাতা সংস্থা ও উন্নয়ন অংশীদার। ২০১৩-১৪ সালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যুক্তরাজ্য প্রায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।