অপু বিশ্বাসের ফটোগ্রাফার শাকিব খান!

এফডিসিতে শাকিব-অপু জুটির নতুন চলচ্চিত্রের শুটিং চলছিল। তবে শুটিংয়ের ফাঁকে খানিক দুষ্টুমির ছলে অনেক সময় তারকারা হতে ক্যামেরা তুলে নেন। তবে ওপরের ছবিতে ঠিক তা নয়। ছবির চরিত্রেই তিনি একজন সাংবাদিক ফটোগ্রাফার। সেই সূত্রেই ক্যামেরা হাতে নিয়ে একের পর এক অপু বিশ্বাসের ছবি তোলেন তিনি।

 
এমনিতে চলচ্চিত্রের এই সঙ্কটে খুব জলদিই হয়তো যৌথ প্রযোজনার ছবির মহলে ঢুকে পড়বেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। একই সাথে এখনও প্রায় প্রতিদিনই নিয়মিত শুটিং করে চলছেন। একেক ছবির জন্য একেক গেটআপেও আসছেন বারবার। সেই ধারাবাহিকতায় পাশের এই গেটআপটিও ‘রাজনীতি’ নামের ছবির ধারাবাহিকতা!