শান্তিনিকেতনে হোটেলের অবস্থা দেখে চটলেন বিগ বি

 
শান্তিনিকেতনে শুটিং শেষে সেখানেই এক দণ্ড থাকতে চেয়েছিলেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। শান্তিনিকেতন যাবেন বলে যথেষ্ট রোমাঞ্চিতও ছিলেন তিনি। এর আগে সেখানে সুজয় ঘোষের কাহানি ছবির জন্য গান রেকর্ড করেছিলেন একলা চলো রে। পিকুর শুটিংয়ের পর প্রথম গিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জাতীয় সঙ্গীতের ভিডিও শ্যুট করতে।
 
এবারও ভেবেছিলেন তিন ছবির শুটিংয়ের ফাঁকে যাবেন শান্তিনিকেতন। কিন্তু প্রথম দিনের শুটিং শেষে শান্তিনিকেতনের হোটেলে গিয়েও কলকাতা ফিরে এলেন অমিতাভ বচ্চন। কারণ হোটেল পছন্দ হয়নি তার। এতো বড় একটি পর্যটক এরিয়াতে এমন হোটেল ব্যবস্থাপনায় খুবই চটেছেন তিনি। স্থানীয় প্রশাসনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ফেরার পথে ইচ্ছে ছিল শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার। তবে ভিড়ের চাপে নামতে পারেননি সেখানে। সঙ্গীরা ল্যাংচা কিনে তুলে দেন বিগ বি’র গাড়িতে।