অভিনেত্রী বিদ্যা বালান জানিয়েছেন, সুজয় ঘোষের নির্মাণে ‘টি৩এন’ ছবিতে পুলিশের একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে। রিভু দাসগুপ্তা পরিচালিত ঐ ছবিতে অমিতাভ বচ্চন ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনয় করেছেন।
বিদ্যা বালান বলেন, একটি বিশেষ চরিত্রে আমি পুলিশের অভিনয় করছি। স্ক্রিপ্টটি দারুণ এবং এটি নিয়ে আমি উচ্ছ্বসিত। বচ্চন সাহেব, নওয়াজ ও সুজয়ের সঙ্গে কলকাতায় আবারো অভিনয় করার সুযোগ পেয়েছি।
শুক্রবার পিয়ুস ঝা’র নতুন ক্রাইম ফিকশন ‘রাক্ষস’ উপন্যাসটি প্রকাশ অনুষ্ঠানে বিদ্যা এই কথা জানান।
এর আগে ২০১২ সালে ‘কাহানি’ ছবিতে সুজয় ও নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করেছিলেন বিদ্যা।
বিদ্যা বলেছেন, এটা ‘কাহানি’ নয়। ছবিটির গল্প আলাদা। আমি কলকাতায় শুটিং করছি। আর টিমের বেশিরভাগ মানুষই ‘কাহানি’তে ছিল। আমি বিষয়টা উপভোগ করছি। সুজয়ের সঙ্গে কাজ করা সবসময়ই মজার, এমনটি অমিতাভ ও নওয়াজের সঙ্গেও। ‘টি৩এন’ ছবিটির শুটিং কলকাতায় হচ্ছে।
বিদ্যা বালান এর আগে অমিতাভের সঙ্গে ২০০৯ সালে ‘পা’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে ‘প্রোগেরিয়া’ রোগে আক্রান্ত অমিতাভের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। খবর: ডিএনএ।