ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সৈন্য মোতায়েনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর উদ্যোগ হিসেবে দেশটি মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারকে চিঠি দিয়েছে। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একথা জানান। জাতিসংঘে ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আলহাকিম মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারকে এ চিঠি দেন।
পাওয়ার সাংবাদিকদের জানান, ইরাকি রাষ্ট্রদূত জানিয়েছেন যে তার সরকার এমন একটি সংকটজনক পরিস্থিতি সম্পর্কে ‘সতর্ক হচ্ছে’ যা সমাধান হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় বাশিকায় তুরস্ক কয়েকশ সৈন্য মোতায়েন করেছে। এটি দেশটির উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট দখলকৃত একটি এলাকার কাছেই অবস্থিত।
ইরাকের অনুমতি না নিয়ে দেশটিতে তুর্কি সৈন্যের প্রবেশ বাগদাদকে ক্ষুব্ধ করেছে। বাগদাদ সৈন্য প্রত্যাহারের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা অবৈধভাবে ইরাকে প্রবেশ করেছে। মসুল নগরীর কাছে একটি ঘাঁটিতে তুরস্ক দীর্ঘদিন ধরেই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে মসুল ইরাকে আইএস এর এর প্রধান ঘাঁটি। এএফপি।