রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মৌখিক পরীক্ষায় আটক

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে মৌখিক পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে চূড়ান্ত ভর্তির জন্য সাক্ষাৎকার গ্রহণের সময় ওই শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়লে প্রক্টর দপ্তরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

আটককৃত এখলাসুর রহমান নওগাঁর ধামইরহাট উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ৪২তম হয়েছিলেন এখালাসুর রহমান।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, সাক্ষাৎকার গ্রহণের সময় ওএমআর শিটে থাকা হাতের লেখার সঙ্গে এখলাসের হাতের লেখা মিল না থাকায় তাকে প্রক্টর অফিসে পাঠানো হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে এখালাস স্বীকার করেন, তার পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। তবে কে পরীক্ষা দিয়েছিল জানতে চাইলে- তার বাবা জানে বলে উল্লেখ করেন তিনি। তার (এখলাস) বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।