কাজাখস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেরিক আকমেতভকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। দেশটিতে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা শীর্ষ পর্যায়ের সাবেক কোনো নেতার কারাদণ্ডাদেশের ঘটনা এটাই প্রথম।
শেরিক আকমেতভ ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজাখস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাত্ ও ক্ষমতা অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে।
কাজাখস্তানের বাণিজ্যিক শহর কারাগান্দার একটি আদালত শুক্রবার শেরিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর কারাদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাত্ ও ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির চারটি অভিযোগ প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেন আদালত।
খবর এএফপির।