বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে।
শনিবার দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দির পরিদর্শন ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, দুস্কৃতিকারীরা যত শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় সোপর্দ করা হবে।
শনিবার বিকেল ৩টার দিকে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দির পরিদর্শনে যান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হাবিব, জয়নন্দ ইসকন মন্দিরের সভাপতি মনিন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।