শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

 

দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্বে করছেন খালেদা জিয়া।

 

বৈঠকে পৌর নির্বাচন, দলের সাংগঠনিক পুনর্গঠন এবং সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।