রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার রাত ও সোমবার সকালে মোহাম্মদপুর, ওয়ারী ও বংশালে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে নিহত গৃহকর্মী মর্জিনা ছাড়া অন্য দুই পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি যানবাহনের ধাক্কায় আহত হন মর্জিনা। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান মিয়া জানান, রাতে কাপ্তান বাজার হানিফ ফ্লাইওভারের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : হাঁটাচলা করছেন ওবায়দুল কাদের
তিনি আরও জানান, যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হতে পারেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এছাড়া বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সোমবার ভোরে বংশাল তাঁতীবাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআরএম