আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৩ ডিসেম্বর

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে ২৩ ডিসেম্বর বুধবার। 
 
এ উপলক্ষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
 
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
 
আরবি ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন।