ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পৈশাচিক কর্মকাণ্ডে সারা বিশ্বে এই শান্তির ধর্ম ও এর অনুসারীরা সমালোচিত হচ্ছেন। ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠনকে ব্যঙ্গ করে এক ভিডিও প্রকাশ করে সিরীয় বিদ্রোহী নতুন করে বার্তা দিয়েছে, মুসলমানরা অপরাধী নয়।
প্যারিসে সন্ত্রাসী হামলা ও যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনোনোতে দুই আইএস সমর্থক দম্পতির হামলার পরে বিশ্বজুড়ে মুসলিমদের নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে। গত সোমবার রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে লড়তে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেয়া হোক। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের প্রতি ধেয়ে আসছে বিরূপ মন্তব্য। মুসলিমদের সম্পর্কে নেতিবাচক প্রচারণার খণ্ডন করতে সিরিয়ায় আসাদবিরোধী ‘শাম ফ্রন্টের’ বিদ্রোহীরাও একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে ইসলাম শান্তির ধর্ম।
অভিনব এই ভিডিওর শুরুতে দেখা যায়, শাম বিদ্রোহীরা কয়েকজন আইএস যোদ্ধাকে ধরে এনে গুলি করে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। শাম বিদ্রোহীরা তাদের মাথায় গুলি করতে গিয়ে নিজেদের মুখোশ খুলে ফেলে ও নিজের বন্দুক রেখে যায়। সেখানে একজন মওলানা এসে বলেন, আমরা কোনো হত্যাকারী, সন্ত্রাসীর সমব্যথী নই। আমাদের ধর্ম ন্যায়বিচারের সৎকর্ম আমাদের নীতি। ভিডিওটি শেষ হয় এই বার্তার মধ্য দিয়ে যে, মুসলিমরা অপরাধী নয় এবং দেখা যায় ইসলামিক স্টেটের যোদ্ধাদের কারাগারে পাঠানো হচ্ছে।