সৌদি আরবে মিউনিসিপ্যালিটি নির্বাচনে একটি আসনে এক সৌদি নারী জয়লাভ করেছেন। রোববার দেশটির নির্বাচন কমিশন একথা জানায়। অতি রক্ষণশীল দেশটিতে এটা এক অভূতপূর্ব ঘটনা।
কট্টর মুসলিম রক্ষণশীল দেশটিতে গতকাল শনিবার প্রথমবারের মতো নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও সুযোগ পেয়েছেন। নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ওসামা আল-বারের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, সালমা বিনতে হিজাব আল-ওতিবি মাদরাকাহ্কা কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। এটি মুসলিমদের পবিত্র নগরী মক্কার একটি এলাকা।
সৌদি আরবের নারীদের কঠোর পর্দাপ্রথার মধ্যে রাখা হয়। গাড়ি চালানোর ওপরও তাদের নিষেধাজ্ঞা রয়েছে। এএফপি।