কামারখন্দে বাসচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ জেলার সলঙ্গা থানার পূর্ব মধুরাপুর গ্রামের বাসিন্দা। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ভদ্রঘাট শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল হাসান জানান, সিরাজগঞ্জ শহর থেকে নলকাগামী একটি স্থানীয় বাস ভদ্রঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় বৃদ্ধ কুদ্দুস রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থেলই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ট্রাম্প আমাকে বরখাস্ত করতে পারেন না: জেরোমি পাওয়েল

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু