দেশে একটি মহল ষড়যন্ত্র করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে, তখনই একটি মহল ষড়যন্ত্র করছে। বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলসহ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্য খুলেছে।

 

রবিবার দুপুরে ঢাকার দোহার পৌরসভার বটিয়া এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আসাদুজ্জামান খান বলেন, জনকল্যাণে ফায়ার সার্ভিস স্টেশনের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি নির্বাপণে কাজে লাগে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ফায়ার সার্ভিসটি নির্মিত হওয়ায় দোহার নবাবগঞ্জবাসী উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেলো।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম সচিব আতাউল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, ইউএনও নুরুল করিম ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা নিপা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, আনার কলি পুতুল, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, ডা. আলাউদ্দিন আল আজাদ, আব্দুল আলীম, আসাদুজ্জামান চৌধুরী রানা, শিল্পী ইসলাম  প্রমুখ।