'আমি সবাইকে বলতে চাই সঙ্গীতের ক্ষেত্রটি নারীদের জন্য কতটা জটিল। এটি পুরোটাই পুরুষদের মেলা, যেখানে নারী শিল্পীদের সফলতা অনেক কষ্টের।
মিউজিক অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানে মার্কিন গায়িকা লেডি গাগা পুরুষদের সম্পর্কে এই তীব্র মন্তব্য করেন।
সম্প্রতি 'ওম্যান অব দ্য ইয়ার' খেতাব পেয়েছেন গাগা। ওই অনুষ্ঠানে অত্যন্ত দুঃখ করেই বলেন, 'আমেরিকান মিউজিক ইন্ডাস্ট্রি আসলে বয়েজ ক্লাব'। লেডি গাগা তার ভক্তদের কাছে 'মাদার মনস্টার' নামেই খ্যাত। তার কথার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নারী কন্ঠশিল্পীদের পিছিয়ে থাকার আলোচনা। আলোচনায় ‘আসলে একজন নারী শিল্পী হিসেবে নারীদের যাত্রাপথ ততটা সহজ নয়’ উঠে এসেছে। অনেক কষ্ট করে তাদের এই পথ পাড়ি দিতে হয়।