রেডিও ৭১-এর নতুন স্টুডিও উদ্বোধন

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে রেডিও ৭১-এর নতুন স্টুডিও উদ্বোধন করেন একাত্তরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও বার্তাপ্রধান প্রবীণ সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার সঙ্গে ছিলেন কবি কাজী রোজী এমপি।
 

অতিথিদের স্বাগত জানান রেডিও ৭১-এর সিইও রিয়াজুর রহমান রিয়াজ ও আলী কারাম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার রফিকুল হক দাদুভাই, কবি-গীতিকার ফজল-এ-খোদা, কবি মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, হাবীবুল্লাহ সিরাজী, আসলাম সানী, মোহাম্মদ আলী খান, এমএ মতিন, এমআর মনজু, রিফাত নিগার শাপলা, কথাসাহিত্যিক ইউসুফ শরীফ, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, মুক্তিযোদ্ধা-লেখক আবীর আহাদ, সাংবাদিক-কথাশিল্পী ফাইজুস সালেহীন প্রমুখ।