ঢাবি ভিসির বাড়ির সামনে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ছাত্রলীগ বাদে অন্য সবকটি প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে।

আজ সোমবার দুপুর দেড়টার থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন প্রগতিশীল ছাত্রজোট, কোটা আন্দোলন, ছাত্রদলসহ স্বতন্ত্র জোটের নেতারা।

তাদের মূল দাবি, এই নির্বাচন বাতিল এবং পুনরায় তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন। পাশাপাশি, ভোট গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ আখ্যা দিয়ে উপাচার্যের পদত্যাগও দাবি করেছে সেখানে অবস্থানরত ছাত্রসংগঠনগুলো।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনও কলঙ্কিত করা হলো: বিএনপি

এদিকে, উপাচার্যের বাড়ির সামনে উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়।

ইত্তেফাক/কেকে