রাজশাহীর দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার যুগিশোপালশা ও নামোদরখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের পরে সাধারণত এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।’
আরও পড়ুনঃ ভোট খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়েছে: ভিসি
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় ঘোড়া প্রতীকে নির্বাচন করেন আব্দুল মজিদ সরদার। মূলতঃ তার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা এবং তাদের বাড়ি ঘেরাও করে রাখার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, সকালে এ ধরনের একটি অভিযোগ আসে। তার প্রেক্ষিতে বর্তমানে উপজেলার নামোদর খালী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এছাড়া মাঠে পুলিশ, র্যাব ও বিজিবি কাজ করছে।
ইত্তেফাক/নূহু