ফেসবুকের পেজ ‘মজা লস’-এর অ্যাডমিন রেফায়েত আহমেদ জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা বেগম সোমবার তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
রেফায়েত আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। দুদিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। পাশাপাশি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় জামিন মঞ্জুর করেন।
রেফায়েতের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী নূর মোর্শেদ।