অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় দেড় মাস বাড়ল

 
অনলাইন পত্রিকাগুলো নিবন্ধন করার সময়সীমা বাড়ানো হয়েছে। সময়সীমা দেড় মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে পূর্ব নির্ধারিত সময় ছিল ১৫ ডিসেম্বর।
 
গত ৯ নভেম্বর সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
 
এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকেও সংগ্রহ করা যাবে।
 
জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন করবে।