পৌরসভা নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় শুনানির জন্য ৭৬ নম্বর আইটেমে রাখা হয়েছে রিটটি।
এর আগে গত ১৩ ডিসেম্বর সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্ধ ও পৌর নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট জুলফিকার আলী। তার পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান রিট আবেদনটি দায়ের করেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।