বোমা হামলার হুমকির কারণে ব্রাজিলের টিএএম এয়ারলাইন্সের মাদ্রিদ থেকে সাও পাওলোগামী একটি ফ্লাইট ফের স্পেনের রাজধানীতে ফিরিয়ে আনা হয়েছে। বিমান কোম্পানির পক্ষ থেকে এই কথা বলা হয়েছে।
নিউজ ওয়েবসাইট জি ১ এ প্রকাশিত একটি মানচিত্রে দেখানো হয়েছে, বিমানটি সোমবার গ্রিনিচ সময় ২০টা ৩৭ মিনিটে মাদ্রিদ ত্যাগ করে। পরে মরক্কো হয়ে আবার মাদ্রিদ ফিরে আসে।
স্পেন কর্তৃপক্ষ ফ্লাইট জেজে-৮০৬৫-এ বোমা হামলার হুমকি সম্পর্কে টিএএম এয়ারলাইন্সকে অবহিত করে। এরপর বিমানটি ফের মাদ্রিদ বিমানবন্দরে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
২০১৩ সালের সেপ্টেম্বরে একই রুটে টিএএমর অপর একটি ফ্লাইট প্রবল ঝাঁকুনির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। খবর: এএফপি।