পর্ন দেখার অভিযোগে ভারতে বিধায়ক বহিষ্কার

ভারতের উড়িষ্যা অঙ্গরাজ্যের বিধানসভায় পর্ন দেখার অভিযোগে নবকিশোর দাস নামে এক কংগ্রেস বিধায়ককে বহিষ্কার করা হয়েছে।
 
সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন তিনি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ায় যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তার দল কংগ্রেস। 'দ্য হিন্দু' এক খবরে এমন তখ্য জানিয়েছে।
 
পর্ন দেখার বিষয়ে নবকিশোর বলেন, সভায় বসে ইন্টারনেট ব্যবহার করলেও কোনো রকম অশ্লীল ভিডিও তিনি দেখেননি । নিজেকে নির্দোষ দাবি করে নবকিশোর বলেন, 'আমি কোনো ভুল কাজ করিনি। ভাবমূর্তি ধূলোয় মেটাতেই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এ ধরনের ভিডিও ক্লিপ আমি কখনো দেখিনি। মোবাইলে একটা ওয়েব-পেজ খোলার চেষ্টা করছিলাম। হঠাৎ ইউটিউবে একটি ভিডিও ক্লিপ খুলে যায়।'