বিজয় দিবসে প্রোফাইল পিকচারে লাল-সবুজের ছোঁয়া

 
বুধবার। মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উদযাপনের জন্য সুযোগ করে দিয়েছে বিজয়৭১ ডটনেট (https://bijoy71.net/) নামের একটি ওয়েবসাইট। ফেসবুকের ‘প্রোফাইল পিকচার’ পতাকার লাল-সবুজ রঙে রাঙিয়ে তুলতে পারবেন এই ওয়েব সাইট। যেখানে সহায়তা করছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
 
এই ওয়েবসাইটে গেলে প্রোফাইল পিকচার পতাকার লাল সবুজ রঙে রাঙাতে চান কি না?- সেটা জানতে চাওয়া হবে। এরপর ওয়েবসাইটটি আপনার প্রোফাইল থেকে কিছু তথ্য নেওয়ার অনুমতি চাইবে। আর আপনি অনুমতি দিলেই লাল-সবুজে পূর্ন হবে আপনার প্রোফাইল পিকচার।
 
ইচ্ছা করলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন এই অ্যাপসটি।