বিজয় দিবস স্টুডিও কনসার্টে কনকচাঁপা

বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্বে আজ গাইবেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা। তিনি এই অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করবেন।
 
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
 

‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন নাহিদ আহমেদ বিপ্লব।