বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ১০ ডিসেম্বর থেকে এক যোগে ৬৪টি জেলায় শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে আজ বিকাল ৪টায় প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ও সন্ধ্যা ৬টায় নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’।
চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।