কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বুধবার সকাল থেকে এ কুচকাওয়াজ চলছে জাতীয় প্যারেড স্কয়ারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি। 
 
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।