অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনি বুধবার টর্নেডোর মতো ঝড়ে বিপর্যস্ত হয়েছে। ঝড়ের সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ২০০ কিলোমিটার। ঝড়ে নগরীতে ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কুরনেল রয়েছে। এখানে একজন ভয়ে অসুস্থ হয়ে পড়েন এবং আরো একজন মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, মালবাহী ট্রেন যাওয়ার সময় যে ধরণের শব্দ হয় ঠিক একই ধরণের শব্দ হচ্ছিল ঝড়ের সময়। এখানে ২১৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।
তিনি স্কাই নিউজকে বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি সড়কে বন্যা দেখা দিয়েছে।
অপর এক ব্যক্তি বলেন, কুরনিলে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার প্রতিবেশীর বাড়ির ছাদ উড়ে গেছে। উঠানের সব গাছ ভেঙে পড়েছে। আবহাওয়া ব্যুরো জানায়, সিডনির মধ্যাঞ্চল, বিমান বন্দর ও সিডনি হারবল ব্রিজ এলাকায় প্রচণ্ড ঝড় ও ব্যাপক শিলা বৃষ্টির সতর্কবাণী করা হয়েছে। এএফপি।