বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি দেখানো হবে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী এই তথ্য জানান।
রাশেদ চৌধুরী জানান, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় ছবিটি দেখানো হবে।
জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।