দিল্লিতে ২০০০ সিসির বেশি ক্ষমতার ডিজেলচালিত গাড়ি নিবন্ধন বন্ধ

দিল্লিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দুই হাজার সিসির বেশি ক্ষমতার ডিজেলচালিত বিলাসবহুল গাড়ির নিবন্ধন না দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। ভারতের রাজধানীতে ভয়াবহ বায়দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিলো দেশটির সর্বোচ্চ আদালত।
 
আদালতের এই নির্দেশের ফলে জনপ্রিয় টয়টা ইনোভা, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার স্করপিয়ো, টাটা সাফারি ও সুমো ও মিতসুবিসি পাজেরো গাড়ির বিক্রি বন্ধ হয়ে গেলো শহরটিতে। তবে আগে থেকে এধরণের যেসব গাড়ির নিবন্ধন রয়েছে সেগুলো শহরে রাস্তায় চলতে পারবে।
 
আদালতের এই নির্দেশনার ফলে অনেকগুলো ব্র্যান্ড দিল্লিতে বিলাসবহুল গাড়ি বিক্রি স্থগিত রাখতে বাধ্য হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এধরনের গাড়িগুলো ডিজেলচালিত ও উচ্চ ক্ষমতার ইঞ্জিনচলিত হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে বলা যায়, বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড মার্সিডিজের এই ক্যাটাগরির গাড়িগুলোর ইঞ্জিনের সর্বনিম্ন ক্ষমতা দুই হাজার ১৪৩ সিসি। সূত্র: বিবিসি