ইরাকে ২৬ কাতারি শিকারি অপহৃত

ইরাকের মরুভূমি এলাকা থেকে অন্তত ২৬ জন শিকারিকে অপহরণ করেছে অজ্ঞাত বন্ধুকধারীরা।
 
বুধবার স্থানীয় সময় ভোরে সৌদি আরবের সীমান্তের কাছে  ইরাকের সামাওয়া প্রদেশের লায়াহ’র কাছে একটি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। ওই শিকারিরা কাতার থেকে ওই অঞ্চলে যায়।
 
ইরাকি কর্মকর্তাদের বরাতে দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।  

এসব খবরে বলা হয়, প্রায় ৫০টি গাড়িতে করে বন্দুকধারীরা ওই শিকারিদের অপহরণ করে। শিকারিদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে দেশটির পুলিশ জানায়।