তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ বিক্রির ঘোষণার প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিরাট ক্ষতি বলে দাবি করেছে।
চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কাই লির সঙ্গে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং এর বৈঠক করেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, এই ১.৮৩ বিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তি দক্ষিণ চীনে দ্বীপ নির্মাণের প্রক্রিয়ার সময় দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল সেটা আরো বৃদ্ধি পাবে।
এদিকে তাইওয়ান অবশ্য তাদের নিরাপত্তা চাহিদা মেটানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। চীন তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন একটি প্রদেশ ভাবে যাকে আবারো একত্রিত করে নেয়ার আশা করে তারা। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের সম্পর্ক আবারো স্বাভাবিক হয়েছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পরে এই প্রথম দুই দেশের নেতারা গত মাসে মিলিত হয়েছিল। তাইওয়ান স্বাধীনতা অর্জন করতে চাইলে ‘বিশেষ অধিকারে’ চীন শক্তি প্রয়োগ করতে পারবে। বিবিসি।