বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশ থাকবে। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম এ সময় বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কটি অবকাশকালীন বেঞ্চ ও আপিল বিভাগে চেম্বার কোর্ট থাকবে।
ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন। আজ থেকেই অবকাশকালীন বেঞ্চের কার্যক্রম শুরু হয়েছে।
আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিস্পত্তির জন্য বিচারপতি মো. ইমান আলীকে মনোনিত করেছেন প্রধান বিচারপতি। আগামী ২২ ও ২৯ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী চেম্বার কোর্টে বেলা ১১ টা থেকে শুনানি গ্রহন করবেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত চেম্বার কোর্ট সংক্রান্ত প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্র্টের ওয়েবসাইটেও রয়েছে।
অবকাশে হাইকোর্ট বিভাগের জন্য বেশকটি বেঞ্চ নির্দিষ্ট এখতিয়ার দিয়ে গঠন করা হয়েছে। ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২৭,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত জরুরী রিট মোশন, এ সংক্রান্ত রুল ও আবেদনপত্র শুনানি করবেন।
বিচারপতি সৈয়দ এ, বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন আজ ১৭ ডিসেম্বর, ২০ ও ২১ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি করবেন। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জে,বি,এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২০,২১ ও ২৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত মামলা শুনানি করবেন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ,আর,এম নাজমুল আহাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২১,২২,২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত জরুরী রিট মোশন সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি ফরিদ আহাম্মদ হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২০,২১,২২ ও ২৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত দেওয়ানি সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২১,২২,২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২০,২২,২৭ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত সাকশেসন আইন, কোম্পানী, ব্যাংক-বীমা আইন, দেওয়ানি সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন আজ ১৭ ডিসেম্বর, ২০, ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত জরুরী রিট মোশন, এ সংক্রান্ত রুল ও আবেদনপত্র শুনানি করবেন। বিচারপতি মো. এমদাদুল হক হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২০,২১,২২ ও ২৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত দেওয়ানি সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২৭,২৮,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২১,২২,২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি করবেন। বিচারপতি এস, এম এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন ২২, ২৩, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত জরুরী রিট মোশন, এ সংক্রান্ত রুল ও আবেদনপত্র শুনানি করবেন। বিচারপতি মামনুন রহমান হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১০ টা ৩০ মিনিট থেকে ১ টা পর্যন্ত দেওয়ানি সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অবকাশকালীন আজ ১৭ ডিসেম্বর , ২৭, ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর বেলা ১০টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান হাইকোর্টের একটি একক বেঞ্চে অবকাশকালীন ২০,২৩,২৭ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত ফৌজদারী সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।
অবকাশকালীন কোর্টের বিস্তারিত এখতিয়ার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রয়েছে। বাসস