বলিউডের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকাই খানেরা বরাবর এগিয়ে ছিলেন। ২০১৪ সালে খানদের পিছনে ফেলে এশিয়ার 'আকর্ষণীয় পুরুষ' হিসেবে হৃতিক রোশন প্রথম স্থান দখল করেন। কিন্তু ২০১৫ সালে তিনি নিজের অবস্থান হারালেন। হৃতিকের স্থানটি দখল করলেন পাকিস্তানি গায়ক জায়ন মালিক।
এশিয়ার নারীদের কাছে আকর্ষণীয় এই পুরুষ বর্তমানে আমেরিকাই বসবাস করছেন। মিউজিক গ্রুপ ওয়ান ডিরেকশনে রয়েছেন ২০১০ থেকেই। ২২ বছর বয়সী এই পাকিস্তানি তারকা গত বছর ৯ নম্বরে ছিলেন। এক বছরেই মধ্যে এক নম্বরে চলে আসেন। ভোটের পরিসংখ্যানে তিনি শুধু হৃতিকই নন, পিছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খান, শাহিদ কাপুরদের।
আকর্ষণীয় পুরুষের তালিকার প্রথম ১০ জনের ৪ জনই বলিউডের। তালিকায় ছয় নম্বরে আছেন সালমান খান, সপ্তম স্থানে শাহিদ কাপুর, অষ্টম স্থানে শাহরুখ খান এবং ৯ নম্বরে আছেন গুরমিত চৌধুরী।