পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ রাজনৈতিক চমক: নাসিম

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতের সব ভুল স্বীকার করে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিও একটি  রাজনেতিক চমক।’ তবে নির্বাচন থেকে মাঝ পথে পালিয়ে না যেতে তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
 
বৃহস্পতিবার দুপুরে পৌর নির্বাচনী এলাকার বাইরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় উত্তর সিরাজগঞ্জের ৪ ইউনিয়নের সমন্বয়ে প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খালেদা জিয়া তাঁর দল এবং গণতন্ত্রের স্বার্থেই  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দেশব্যাপী পৌর  নির্বাচন এসেছেন।