কন্যা সন্তানের বাবা হলেন ‘দি রক’ খ্যাত মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন। বুধবার ডোয়াইনের বান্ধবী লরেন হাসিয়ান শিশুটির জন্ম দেন। এ যুগলের ঘনিষ্ট এক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বরেই নিজেদের অনাগত সন্তানের খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এ যুগল। আর নভেম্বরে ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে এ যুগল নিশ্চিত করেন, কন্যা সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। প্রিয়.কম।