‘একই ধাঁচের গল্পে কাজ করে এখন বিরক্ত’

সমসাময়িক অনেকেই এখন চলচ্চিত্রে। নিয়মিত না হলেও একবারের জন্য হলেও তাদের মুখ বড়পর্দায় দেখেছেন দর্শক। মেহজাবীনেরও চলচ্চিত্রে অভিনয় করার কথা থাকলেও এখন পর্যন্ত ছোটপর্দাতেই নিয়মিত তিনি। কিন্তু সেই নিয়মিত রুটিনেও যেন মরিচা ধরেছে। কারণ নাটকে এখন আর ব্যতিক্রম কিছু খুঁজে পাচ্ছেন না। তাই খানিকটা হতাশার বুলি উঠে এলো তার কথায়।

 

তিনি বলেন, ‘এখন সব গল্পই এক মনে হয়। কাজের চাপ দিন দিন বাড়লেও তৃপ্তির জায়গা মনে হয় অপূর্ণ থেকে যাচ্ছে। আর আগের মতো দর্শকদের কাছ থেকেও নাটকের সাড়া পাই না। আগে একটি নাটক দর্শক দেখলেই অনেক রেসপন্স পেতাম। আমরা দিন দিন দর্শক হারাচ্ছি। এ জন্য এখন ভাবছি একটু কাজ কমিয়ে দেবো। কারণ একই ধাঁচের গল্পে কাজ করতে এখন বিরক্ত।’ 

 
সম্প্রতি মেহজাবীন পাতায়াতে শুটিং করে এলেন ‘স্যাটার ডে নাইট’ শিরোনামের একটি সিরিয়ালে।
 

মেহজাবীনকে সচরাচর ধারাবাহিক নাটকে দেখা যায় না। অনেকদিন পর আবারও তাকে দেখা যাবে ধারাবাহিক নাটকে।