মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য ২ মিলিয়ন নতুন সফটওয়্যার ডেভেলপার তৈরিতে প্রশিক্ষণ দেবে সার্চ জায়ান্ট গুগল। প্রথমবারের মতো ভারত সফরে এসে এ তথ্য জানিয়েছেন গুগেলর প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
ভারতের রাজধানী দিল্লীর শ্রী রাম কমার্স কলেজে আয়োজিত গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে সুন্দর পিচাই জানান, ভারতের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ২০ লাখ অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করা হবে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে আগামী তিন বছরের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে ভারত অ্যান্ড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। তাই যত বেশি অ্যান্ড্রয়েড ডেভলপার তৈরি হবে ততই নতুন নতুন সমস্য সমাধান হবে।