শুক্রবার মুক্তি পেয়েছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ সিনেমা। সিনেমাতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন সহ আরও অনেকে। সিনেমাটিতে পাঁচ বছর পর একই ফ্রেমে বন্দি হলেন শাহরুখ-কাজল।
কিন্তু মুক্তির প্রথম দিনেই বিজেপি কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেল জব্বলপুরে শাহরুখ-কাজল জুটির এই সিনেমা। সিনেমা হলের বাইরে সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
এই ঘটনায় বেজায় চটেছেন শাহরুখ প্রেমীরা। দিলওয়ালে দেখতে গিয়ে হলের বাইরে দাঁড়িয়েই থাকতে হচ্ছে তাদের। প্রিয়.কম।