আলাদিনের শহরেও বোমা হামলা চান ট্রাম্প সমর্থকরা!

‘অ্যারাবিয়ান নাইটস’ এর আলাদিন ও জাদুর প্রদীপের সেই বিখ্যাত শহর আগ্রাবাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এবার কল্পকাহিনীর সেই শহরেও বোমা হামলার আহ্বান জানাচ্ছে।
 
ডিজনি ১৯৯২ সালে অ্যারাবিয়ান নাইটসের বিখ্যাত ‘আলাদিন ও জাদুর প্রদীপ’ অবলম্বনে আলাদিন অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করে। সেই কাহিনী যে কল্পনগরীতে গড়ে উঠেছে সেই আগ্রাবাহ শহরও উগ্রবাদী রিপাবলিকানদের নজর এড়ায়নি। সম্প্রতি পাবলিক পলিসি পোলিং মজা করে এক জরিপ চালিয়ে ছিল। সেই জরিপে প্রশ্ন ছিল  আগ্রাবাহ শহরে হামলা করা উচিত কী না। 
 
সেই জরিপে বিতর্কিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৪১ শতাংশ সমর্থক বলেছেন, হ্যা অবশ্যই করা উচিত। এর আগে ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে বিতর্কিত হয়েছিলেন।
 
শুধু ডোনাল্ড ট্রাম্প সমর্থকরাই নন, সর্বমোট ৩০ শতাংশ রিপাবলিকান সমর্থক এই কল্পনগরীতে বোমা ফেলার সিদ্ধান্ত অনুমোদন করেছেন যেখানে মাত্র ১৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। 
 
তবে বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিকরাও এই নির্বুদ্ধিতায় পিছিয়ে নেয়। ১৯ শতাংশ ডেমোক্যাট এই হামলাকে সমর্থন করেছেন, তবে ৪৬ শতাংশ অবশ্য বিরোধিতা করেছেন। দ্য র‌্যাপ।