ইথিওপিয়ায় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলাকালে অন্তত ৭৫ জন নিহত হয়েছে। বিক্ষোভে সৈন্য ও পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এইচআরডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিক্ষোভ চলাকালে পুলিশ ও সৈন্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে অন্তত ৭৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে’।
এই প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্দিস আবাবা থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।
তবে সরকারের এক মুখপাত্র এর আগে এই ঘটনায় ৫ জন নিহতের কথা জানিয়েছিলেন। বাসস