বাংলাদেশের গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করে ফিলিস্তিনের সংস্কৃতি ও উপ-প্রধান মন্ত্রী জিয়াদ আবু আমর বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি গণমাধ্যম যেভাবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই হৃদয়কে ছুঁয়ে দেয়।
আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপশি শুক্রবার সকালে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক ও উপ-প্রধান মন্ত্রী জিয়াদ আবু আমর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
হাসানুল হক ইনু ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক সমর্থন পুণর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামে মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিনের সর্বাগ্র সমর্থন বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।