নিপুন বিউটি সেন্টার!

‘একাত্তরের মা জননী’, ‘শোভনের স্বাধীনতা’ বা ‘স্বর্গ থেকে নরক’.. গত কয়েক মাসে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর নাম এমনই চিত্রনায়িকা নিপুনের। নিজের অভিনয়ের ক্ষেত্রে বানিজ্যিক ছবিতে যেমন সফল, তেমননি মননশীল চলচ্চিত্রেও সফল ভাবে হাঁটছেন নিজস্ব ছন্দে। তবে অভিনয়ের ক্যারিয়ারে সফলতার পাশাপাশি এবারে নিপুন একজন সফল নারী উদ্যোক্ত হিসেবেও নিজের পদচারণা বিস্তৃত করছেন।

ঢাকার গুলশানে স্পা ও বিউটি কেয়ার সেন্টার দিচ্ছেন তিনি। না এটা নিপুনের কোনো সৌখিন বিজনেস নয়। একেবারে দীর্ঘদিনের পরিকল্পনার ফসল হিসেবে বিদেশি কারিগরি নিয়েই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন। পুরোদমে প্রতিষ্ঠানের ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুর কাজ চলছে।

এ প্রসঙ্গে নিপুন বলেন, ‘এটা আমার অনেকদিনেরই একটি পরিকল্পনা এবং অবশ্যই স্বপ্নও বলতে পারেন। হুটহাট করে যেন তেন ভাবে আমি করতেই পারতাম, কিন্তু প্রফেশনালী প্রতিষ্ঠানটি তৈরি করবো বলেই সময় নিয়েছি। নতুন বছরেই এইট প্রফেশনালী যাত্রা শুরু করবে। আমি থাইল্যান্ড থেকে উন্নত ও অভিজ্ঞ বিউটিশিয়ান ও অন্যান্য স্টাফ নিয়োগ দিচ্ছি। পাশাপাশি দেশের নারীরাও কাজ করবে। বিউটি বিজনেসের নতুন দিগন্ত খুলতে চাই। আমি এ জীবনে যা কিছু করতে চেয়েছি... খুব গুছিয়ে করেছি, এবং তাতে সফল হয়েছি সবসময়। ইনশাআল্লাহ এই কাজটিতেও আমি একই ভাবে সফল হবো।’