সমকামিতাকে বৈধতাদানের প্রস্তাব দিয়ে আনীত ভারতীয় এমপিদের একটি বিল দেশটির পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। সাবেক বলিউড অভিনেতা শশী থারুর ভারতীয় পেনাল কোডের ৩৭৭ ধারার সংশোধন করে বিলটির অনুমোদনের প্রস্তাব করেন। শশী থারুরের দাবি ৩৭৭ ধারা সমকামি জনগোষ্ঠীর ‘মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করছে’।
১৫৩ বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে (১৮৬০ সালে) প্রণীত ওই আইনে সমকামি সম্পর্ককে একটি ‘প্রকৃতিবিরুদ্ধ অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর শাস্তি হিসেবে ১০ বছরের কারাদণ্ডের বিধান করা হয়। কিন্তু মানবাধিকার কর্মীদের অভিযোগ ওই আইন প্রায়ই সমকামিদের হেনস্থা করার জন্য ব্যবহৃত হয়।
তবে এবারের প্রচেষ্টা ব্যর্থ হলেও ভবিষ্যতেও আইনটি সংশোধনের চেষ্টা অব্যাহত রাখবেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন শশী থারুর। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সমকামিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গীর বিষয়টি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল।
২০০৯ সালে এক ঐতিহাসিক রায়ে দিল্লি উচ্চ আদাল সমকামিতাকে বৈধতা দান করে। সেসময় আদালত ৩৭৭ ধারাকে বৈষম্যমূলক বলেও উল্লেখ করে।
কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট ২০১৩ সালে এসে ওই রায় বাতিল ঘোষণা করে। এর বিরুদ্ধে বিশ্বব্যাপী অনেক সমালোচনার ঝড়ও উঠে। সূত্র: বিবিসি