গত শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের পর্দায় মুক্তি পেয়েছে অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা ‘ইন দ্য হার্ট অব দ্য সি’। সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া রয়েছেন বেঞ্জামিন ওয়াকার, সিলিয়ান মারফি, টম হল্যান্ড, ব্রেন্ডান গ্লিসন প্রমুখ।
এই সিনেমায় অভিনয়ের জন্য দিনে মাত্র ৫০০ ক্যালরি খাবার খেয়ে পেশীবহুল সুগঠিত শরীর একেবারে কমিয়ে সরু করে ফেলেছেন ক্রিস। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশের মধ্য দিয়ে তিনি নিজেই জানিয়েছেন এ কথা। প্রিয় নায়ককে এমন রূপে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না ভক্তরা। ফলে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতে। এমন জীর্ণ শরীরের হেমসওয়ার্থকে যেন চিনতেই পারছেন না অনেকে। প্রতিক্রিয়ায় ভক্তদের আশ্বস্ত করতেও দ্বিধা করেননি ৩২ বছর বয়সী এই অভিনেতা।