সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাহ’র সিনিয়র নেতা সামির কুন্তার নিহত হয়েছে।
 
১৯৭৯ সালে এক কন্যা শিশুসহ তিন বেসামরিক নাগরিককে হত্যার দায়ে ইসরায়েলে দণ্ডিত হন কুন্তার। পরে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ২০০৮ সালে তিনি মুক্তি পান। হিজবুল্লাহ’র এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের জারামানা এলাকায় একটি বাড়িতে থাকতেন কুন্তার। শনিবার রাতে ইসরায়েলি বাহিনী ওই বাড়িতে বিমান হামলা চালায়। এতে তিনি নিহত হন। এএফপি।